মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩২, ২৫ মার্চ ২০২৪
মৌলভীবাজার পুলিশ সুপারের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়
ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা জেলা পুলিশ সুপারের সঙ্গে মৌলভীবাজার যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মে সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আস্থা প্রকল্প সম্পর্ক এ পুলিশ সুপারকে অবগত করার হয়।
সোমবার (২৫ মার্চ) দুপুর ২টায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মো. মনজুর রহমান, বিপমি -পিপিএম (বার)।
সভায় তিনি বলেন সরকারের জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে ও সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি
সহনশীল সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যুবফোরাম ও নাগরিক প্লাটফর্ম মৌলভীবাজার
জেলায় যে কাজ করছে সেই কাজে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে।
তিনি ট্রাফিক আইন বিষয়ে নাগরিকদের সচেতায়নে পুলিশের পাশাপাশি যুব ফোরাম সদস্যদের অংশগ্রহণ করার জন্য আহবান করেন। যুব ফোরামের সদস্যরা এই আহবানকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলার নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক নজরুল ইসলাম মুহিব ,সদস্য সচিব মিসেস মাধুরী মজুমদার, সদস্য রেডিও পল্লি কন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যনেজার মেহেদি হাসান, মৌলভীবাজার সদর উপজেলার যুব ফোরাম আহবায়ক শীপন দেব, যুগ্ম আহবায়ক সঞ্চীতা সরকার, সদস্য অমৃতা সরকার, সীমা আক্তার, মাহাতাবুল ইসলাম উদয় সহ আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর, রূপান্তর-এর হাসান তারেক, জেলা সমন্বয়কারী মুনজিলা প্রমুখ।
উল্লেখ্য, আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) এর আর্থিক সহযোগিতায় রূপান্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সকল উপজেলা সহ বাংলাদেশের মোট ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় বাস্তবায়ন করছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























