ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ মার্চ ২০২৪

কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধের মৃ ত্যু 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিয়াকত আলী (৭৬) নামে এক বৃদ্ধ কৃষকের মৃ ত্যু হয়েছে।

রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লিয়াকত ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার রাতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন জমিতে উপড়ে পড়ে যায়। কৃষক লিয়াকত আলী সকালে ইসলামগঞ্জ বাজারের পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে নিজের অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের সদস্যরা আবেদন করেছেন।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়