কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় বন বিভাগের অভিযানে দুইশ ফুট আকাশমনি কাঠ জব্দ
ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে বন বিভাগের অভিযানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে কেটে আনা দুইশত ফুট আকাশমনি কাঠ জব্দ করা হয়েছে। রবিরবাজারের লোহাইউনি-হলিছড়া চা বাগান থেকে কেটে আনা এসব কাঠ মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দ করেন কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এসময় অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে মেসার্স শাহজালাল স মিলে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়। এসময় গাজিপুর বনরেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বনবিট কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রবিরবাজার ও ব্রাক্ষনবাজারে লোহাইউনি ও হলিছড়া চা বাগানের অবৈধভাবে কর্তন করা বেশকিছু আকাশমনি গাছ স মিল গুলোতে রাখা হয়েছে। এগুলো বিভিন্ন জনের কাছে বিক্রী হয়ে যায়। এই সংবাদের ভিত্তিতে রবিরবাজারের আব্দুল হাসিম (হাসিম মাস্টারের) স মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাসিম মাস্টারের স মিল থেকে বেশ বড় বড় গাছের টুকরা আটক করা হয়। আটককৃত কাঠের পরিমান প্রায় দুইশত ফুট হবে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। গাছগুলোর টুকরো উদ্ধার করে দুটি ট্রাকযোগে গাজিপুর বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পরে অবৈধ কাঠ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স শাহ জালাল স মিলের স্বত্বাধিকারী আব্দুল হাসিম(হাসিম মাস্টার) কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে গাজিপুর রেঞ্জ কর্মকর্তা বলেন, আজকের অভিযানে বিভিন্ন আকারের প্রায় দুইশত ফুট আকাশমনী গাছের কাঠ জব্দ করা হয়েছে, সাথে চিরাই কাঠও ছিল। তিনি আরও বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে মিল মালিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, চা বাগান থেকে অবৈধভাবে কেটে আনা গাছ রাখার অপরাধে মিল মালিক আব্দুল হাসিমকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























