Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

মধু ত্রয়োদশী তিথিতে মৌলভীবাজারের বড়লেখা  মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড় জমেছে। 

প্রকাশিত: ১৭:০৩, ৬ এপ্রিল ২০২৪

মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়

মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড়। ছবি- আই নিউজ

মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড়। ছবি- আই নিউজ

মধু ত্রয়োদশী তিথিতে মৌলভীবাজারের বড়লেখা  মাধবকুণ্ড জলপ্রপাতে বারুনী স্নান করতে লক্ষাধিক পুণার্থীর ভিড় জমেছে। 

শুক্রবার (৫ এপ্রিল) রাত থেকেই মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির প্রাঙ্গনে আসতে শুরু করেন হাজার হাজার পুণ্যার্থী। শনিবার  ভোর পাঁচটা থেকে স্নান করে তারা পূজা দেন মাধবেশ্বর মন্দিরে। 

মাধবকুণ্ড মাধবেশ্বর মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, শত শত বছর আগে থেকেই এখানে পূর্ণ্যস্নান হয়ে আসছে । তিনি জানান, প্রাচীন আমলে এখানে স্নান করে সন্ন্যাসী এবং বৈষ্ণবদের  সেবার উদ্দেশ্যে চালদান করা হতো। এই উৎসবে  যোগ দিয়েছেন অসংখ্য বৈষ্ণব ও সন্ন্যাসী। পুণ্যার্থী রা গঙ্গাস্থান করে  প্রাচীন নিয়মঅনুযায়ী সেই সন্ন্যাসী ও বৈষ্ণবদের চাল দান করেন আজো। 

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস  জানান,  লক্ষাধিক মানুষের সমাগমের এই অনুষ্ঠানকে শৃংখল রাখতে প্রায় ৩০০ ভলেন্টিয়ার কাজ করছেন গত দুদিন ধরে। 

লাক্ষাধিক ভক্তের জন্যই আয়োজন করা হয় মহা প্রসাদের।

এদিকে এই বারুনী স্নানকে সামনে রেখে মাধবকুণ্ড প্রাঙ্গনে বসেছে বিশাল মেলা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়