আই নিউজ ডেস্ক
সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড
ছবি- সংগৃহীত
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সিলেট নগরসহ পল্লী বিদ্যুতের আওতাধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদির বলেন, বিদ্যুৎকেন্দ্রে পল্লী বিদ্যুতের হাইভোল্টেজের তার ছিঁড়ে স্পার্কিং হয় এবং আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎকেন্দ্রের এয়ার ফিল্টারে আগুন লাগে। এর ফলে কয়েকটি উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























