Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৪:৩৮, ১৫ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:৩৭, ১৫ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে আজ বাতাসের আদ্রতা ৪৬%

মৌলভীবাজারে আবহাওয়া আজ অতিরিক্ত গরম।

মৌলভীবাজারে আবহাওয়া আজ অতিরিক্ত গরম।

আবহাওয়া অধিদপ্তরের ঈদের আগে দেওয়া পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন থেকেই দেশে বিরাজ করছে তাপপ্রবাহ। চৈত্রের শেষ দিন থেকে প্রচণ্ড গরমে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। মৌলভীবাজার জেলায়ও ঈদের দিন থেকে টানা তাপপ্রবাহ অব্যাহত আছে। আজ সোমবারও জেলার আবহাওয়ায় অতিরিক্ত গরম অব্যাহত আছে। 

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে অক্যুওয়েদার রিপোর্টে দেখা যায় মৌলভীবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর দুইটার সময় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আদ্রতা ছিল ৪৬ শতাংশ এবং বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার। 

এ ধরনের তাপমাত্রা থাকলে সাধারণত আবহাওয়া অতিরিক্ত গরম ধরা হয়। 

৩৫ ডিগ্রি সেলসিয়াস বা চল্লিশের কাছাকাছি তাপমাত্রা পৌঁছালে তা অতিরিক্ত তাপমাত্রা ধরা হয়। এমন তাপমাত্রা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। তাই বাইরে এ ধরনের অতিরিক্ত গরম থাকলে কোনো জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসময় বাইরে গেলে মাথা ঘুরানো, বমি বমি ভাব হওয়া, ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দিতে পারে।

এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) এরচেয়ে দুয়েক ডিগ্রি বেশি তাপমাত্রা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়