ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:২১, ১৬ এপ্রিল ২০২৪

আজ মৌলভীবাজারে সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারে বিগত কয়েকদিন ধরে তাপপ্রবাহ অব্যাহত আছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাপন। এরমধ্যে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) মৌলভীবাজারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার দুপুর ৩ টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। মৌলভীবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আনিছ এই তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবারের চেয়ে আজ মৌলভীবাজারের আবহাওয়া অতিরিক্ত গরম। আজ দুপুরে বাতাসের আদ্রতা ছিল ৬০ শতাংশ এবং বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার। 

এর আগে সোমবারও মৌলভীবাজার প্রচণ্ড গরম ছিল। সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গোটা এপ্রিল মাস জুড়ে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়