নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মধ্যরাতে শেষ হচ্ছে রাজনগর উপজেলা নির্বাচন ঘিরে প্রচারণা
রাজনগর উপজেলা নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারণা। ছবি- আই নিউজ
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ (রোববার) মধ্যরাত থেকে বন্ধ থাকবে উপজেলা নির্বাচন ঘিরে প্রার্থীদের সকল ধরনের প্রচার-প্রচারণা।
এবছর রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ভাবে তিন পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন। রোববার (১৯ মে) মধ্যরাত থেকে নির্বাচনি প্রচারণায় বন্ধ হয়ে যাওয়ায় শেষ মুহুর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
রাজনগর উপজেলা নির্বাচনে এবছর চেয়ারম্যান পদে নির্বাচন লড়ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান (কাপ পিরিচ প্রতীক), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক), সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আহমদ অপু (মোটরসাইকেল প্রতীক)।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি (টিউবওয়েল প্রতীক), উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মহিম দে মধু (উড়োজাহাজ প্রতীক), ব্যবসায়ী মো. আব্দুল হাকিম (চশমা প্রতীক), জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দেবনাথ (বই প্রতীক) এবং বিএনপি নেতা জবলু তালুকদার (তালা প্রতীক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ডলি বেগম, লুৎফুল নাহার ও সুমাইয়া সুমি।
রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭টি কেন্দ্রের মোট ৪৭০টি ভোট কক্ষে ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার ভোট দিবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটর ৯১ হাজার ৪০৩ জন রয়েছেন বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।
আগামীকাল সোমবার (২০ মে) থেকে শুরু হবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ। সে হিসেবে, রোববার সারাদিন প্রচার-প্রচারণা দিয়েই মাঠ পর্যায়ে নিজেদের নির্বাচনি ব্যস্ততা শেষ করবেন প্রার্থীরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























