মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:৩০, ২০ মে ২০২৪
মৌলভীবাজারে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদর উপজেলায় ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের আয়োজনে দি রয়েল (প্রাঃ) হসপিটাল মৌলভীবাজার চ্যাম্পিয়ান্স লীগ ২০২৪ (সিজন ২) উদ্ভোধন করা হয়েছে। শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা।
টুর্নামেন্টের উদ্বোধনে খেলোয়াড় কল্যাণ সমিতি সভাপতি জুনেদ আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান।
টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী আবেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলার ক্রীড়া সংস্হার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইফতেখার আহমদ, পৌর কাউন্সিলার সৈয়দ সেলিম হক, আবুল কালাম বেলাল সিনিয়র সহ সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, ফাহাদ আলম পরিচালক দি রয়লে হসপিটাল, জাকির আহমদ রোমান সাধারণ সম্পাদক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, টুর্নামেন্ট পরিচালন কমিটি সদস্য সচিব অর্ধেন্দু দাশ।
উদ্বোধনী খেলায় ইউনাইটেড ক্লাব দুর্লভপুর ২ গোলের ব্যবধানে বিএফএ-কে পরাজিত করে। বি গ্রুপের দ্বিতীয় খেলায় ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার ১-০ গোলে বিএল ফুটবল একাডেমি মৌলভীবাজারকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলে।
বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন স্ট্রাইকার প্রবীন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























