ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০৯, ৫ জুন ২০২৪
আপডেট: ১০:৪৪, ৫ জুন ২০২৪

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি: আই নিউজ

শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ইয়ুথ ফর পলিসি শ্রীমঙ্গল কমিটি’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুর্যোগ মোকাবেলা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি রিপন মৃর্ধার সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীঘাট ইউনিয়নের ইউপি সদস্য দয়াল বুনার্জী।

মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনের  সাধারণ সম্পাদক প্রভাত আচার্য্যের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন খাইছড়া চা বাগান প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিব কেওট প্রমুখ। 

সংগঠনের সভাপতি রিপন মৃর্ধা শুরুতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও দূর্যোগ মোকাবেলা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আইআইডি ও মানবতার ডাক সমাজ কল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই পর্যন্ত আমি দুইবার দেখলাম এই সংগঠন বর্ষা মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমি আশাকরি এই ধরণে সামাজিক কাজে সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এই ধরণের কাজে যে কোন সহায়তা প্রয়োজন হলে আমি আপনাদের পাশে থাকব।’

প্রধান শিক্ষক সজিব কেওট বলেন, ‘বৃক্ষরোপন একটি মহৎ উদ্যোগ। কাছে থেকে আমরা অনেক কিছু পাই, গাছকে যত্ন করতে হবে। গাছ আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। তাই আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায় এই মহৎ উদ্যোগের জন্য।’

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়