আই নিউজ ডেস্ক
সিলেট নগরীতে কমতে শুরু করেছে বন্যার পানি
ছবি- সংগৃহীত
সম্প্রতি আকস্মিক বন্যায় তলিয়ে যায় সিলেট নগরীর শতাধিক এলাকা। বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যান নগরবাসী। তবে, বর্তমানে পানি নামতে শুরু করেছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে প্লাবিত সকল এলাকা থেকে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (০৫ জুন) রাত থেকে টানা বর্ষনে সিলেট নগরীর সুরমা নদীতে কিছুটা পানি বৃদ্ধি পেলেও ভয়াবহ কোন পরিস্থিতি তৈরি হয়নি। দিনের বেলা পানি কমলেও রাতভর টানা বর্ষণে আবারও বৃদ্ধি পায় সুরমা নদীর পানি। সুরমা নদীর পানি আশানুরূপ ভাবে কমছে না। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে। বন্যায় সার্বিক পরিস্থিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে সিলেট সিটি কর্পোরেশন। আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিও রয়েছে সিসিকের।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বুধবার রাতে ১১০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে সিলেটে। তবে দিনের বেলা বৃষ্টি না হওয়ায় সুরমা নদীর পানি পুনরায় কমতে শুরু করে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুরমা নদীর পানি বিকাল ৩ টা পর্যন্ত ১০.৭২ সেন্টিমিটারে রয়েছে। গত সোমবার সুরমা নদীর পানি বিপদসীমার ১০.৯৪ পর্যন্ত উঠেছিল এবং ২১৪ মি.মি. বৃষ্টিপাত হয়েছিল।
এদিকে, বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সহায়তা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মো: মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১১টায় সভাকক্ষে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের ও সংরক্ষিত কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মাধ্যমে জানা গেছে, সিসিকের বেশির ভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাই নেওয়া মানুষ অনেকেই নিজি নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। সিসিকের পক্ষ থেকে প্রতিদিনের মত এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবরসহ বিভিন্ন ওষুধ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, টানা বর্ষণে সুরমা নদীর পানি কিছুটা বৃদ্ধি পায় তবে দিনের বেলা সে পানি নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। নগরীর বন্যা কবলিত সড়কগুলো থেকে পানি নেমে গেছে। বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তার জন্য ৩৩ টি ওয়ার্ডে কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত রান্না করা খাবার ও ওষুধ সামগ্রী প্রদান করা হচ্ছে।ৎবে অনেক আশ্রয় কেন্দ্র থেকে অনেকে বাসা বাড়িতে ফিরে গেছেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























