Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২১ ১৪৩২

আই নিউজ

প্রকাশিত: ১২:৩০, ২০ মার্চ ২০২৬

ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন সাবেক মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার। ছবি: আই নিউজ

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার। ছবি: আই নিউজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।

তিনি আরও বলেন, ঈদের মূল শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করা। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তবে একটি মানবিক ও সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তানিয়া আক্তার আশা প্রকাশ করে বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়