Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩:০৮, ৩ এপ্রিল ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফাইনাল

গোলশূন্য প্রথমার্ধে দাপট দেখাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বাংলাদেশ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গোল না পেলেও পুরো প্রথমার্ধজুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে মার্ক কক্সের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে উঠে ক্রস করেন ভারতের রোহেন। বক্সে থাকা আবরাশের শক্তিশালী হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

শুরুর সেই ধাক্কা কাটিয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুই উইং দিয়ে আক্রমণে দারুণ সক্রিয় ছিলেন মানিক ও রোনান সুলিভান, যা ভারতের রক্ষণভাগকে বেশ চাপে ফেলে। ১৩ মিনিটে সুলিভানের নেওয়া ফ্রি-কিক থেকে বক্সে উঠে অধিনায়ক মিঠু চৌধুরীর হেড সামান্য বাইরে দিয়ে যায়।

২৫ মিনিটের দিকে ভারতের বক্সে টানা চাপ সৃষ্টি করে বাংলাদেশ। ডান দিক থেকে নেওয়া লম্বা থ্রো-ইনে ইউসুফকে লক্ষ্য করা হলেও ভারতীয় ডিফেন্স পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। ফিরতি বলে বাংলাদেশের শটটি অবশ্য সহজেই তালুবন্দি করেন ভারতের গোলরক্ষক।

৩৫ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ পায় ভারত। একটি লং বল ক্লিয়ার করতে গিয়ে ডি-বক্স ছেড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন, কিন্তু বলের নাগাল পাননি। তবে ভারতের ফরোয়ার্ডরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বড় বিপদ এড়ায় বাংলাদেশ।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ মুহূর্তে মুর্শেদ আলীর পাস থেকে বক্সের বাইরে থেকে সুলিভানের দুর্দান্ত অ্যাক্রোবেটিক হাফ-ভলি পোস্টের ওপর দিয়ে চলে যায়।
শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়