কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃ`ত্যু
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের মধ্যে দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে এলাকার কৃষিজমি পানিতে টইটম্বুর হয়ে যায়। ঝড় থেমে গেলে দুপুর দেড়টার দিকে শিশুরা বাড়ির পাশের ওই জমিতে খেলতে নামে।
নিহতরা হলো- শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)।
জানা যায়, খেলতে খেলতে তারা সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নেমে পড়ে। সেখানে জমে থাকা পানিতে ডুবে তিন শিশুই নিখোঁজ হয়ে যায়। এ সময় এক পথচারী ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রবির বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে।”
ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























