Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ৩ এপ্রিল ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি হলে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ; সহ-প্রযোজনা করেছে হইচই স্টুডিওস এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ প্রোডাকশন্স।

চলচ্চিত্রটির গল্প নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে।

ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীনসহ আরও অনেকে।

চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ ঘিরে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

ইএন/এসএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়