Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ৩ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকটেও জ্বালানির দাম বাড়েনি: ববি হাজ্জাজ

হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যেও বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম, যেখানে এখনো জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়নি। তবে তিনি স্পষ্ট করে জানান, এর অর্থ এই নয় যে বাংলাদেশ বৈশ্বিক সংকটের বাইরে রয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট’ গ্রুপের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বৈশ্বিক সংকটের মধ্যেই রয়েছে এবং সরকার সেই পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

শিক্ষা খাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে এসে শিক্ষা গ্রহণ করবে—এমন স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষার্থীদের শুধু বিদেশমুখী না করে, দেশেই মানসম্মত ও ক্যারিয়ারমুখী শিক্ষা নিশ্চিত করা হবে, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারে।

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, সরকার ২৫ কোটির বেশি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমান কার্যক্রম অব্যাহত থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ বি এম ওবায়দুল ইসলাম এবং মো. আলী হোসেন ফকিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়