হবিগঞ্জ প্রতিনিধি
করোনায় দায়িত্ব পালনে অনীহা, ওসি ক্লোজড
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লা।
তিনি বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশকিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ। কিন্তু বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। যার কারণে তাকে পুলিশ সদর দফতরের আদেশে ক্লোজড করা হয়েছে।
এসপি আরো বলেন, জাতির এই দুর্যোগময় সময়ে সরকারি কর্মচারী হিসেবে যেকোনো নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























