নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ৭ মে ২০২০
ভুয়া টিপসই দিয়ে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চাল কার্ডধারী গ্রহীতাদের নামে ভুয়া টিপসই দিয়ে ১ মাসের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি এর কারণ জানতে চাইলে কার্ড ছিঁড়ে ফেলে কার্ডধারীদের লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় ১৫ জন কার্ডধারী সুবিধাভোগী এর প্রতিকার চেয়ে ডিলার লিটন চন্দ্র দেবের বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিবরণে ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ১২শ জনের তালিকা তৈরি করেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ১ থেকে ৪ নম্বর ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের কয়েকজনের নামসহ তালিকায় ৩৫০ জন সুবিধাভোগীর নামে কার্ড রয়েছে। এদের মাঝে চাল বিক্রির দায়িত্ব পান ডিলার লিটন চন্দ্র দেব। বাকি ৮৫০ জন সুবিধাভোগী ইউপি চেয়ারম্যানের নিজ গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের লোকজন।
চলতি মে মাসের চাল এখনো বিতরণ করা হয়নি। গত এপ্রিল মাসের শেষের দিকে চাল আনতে গেলে টিপ সই রেখে এপ্রিল মাসের চাল দেয়া হয় সুবিধাভোগী গ্রহীতাদের । তখন সময় পূর্বের মার্চ মাসের চাল না দিয়েই চাল প্রাপ্তি গ্রহীতাদের টিপসই দেয়ার স্থানে ডিলার নিজেই মার্চ মাসের টিপ সই দিয়ে মার্চ মাসের চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এর প্রতিবাদ করায় অনেকেই হয়েছেন লাঞ্ছিত। এমন কর্মকাণ্ডে জনমনে দেখা দিয়েছে নানা আলোচনা সমালোচন।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। তিনি নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল চাল বিক্রি হচ্ছে এমন খবরে ওই ইউনিয়নের বনগাঁও গ্রামের এক কার্ডধারী দিনমজুর ব্যক্তির কার্ড নিয়ে তার স্ত্রী চালের জন্য গিয়েছিলেন। স্বামী না গিয়ে সে কেন গেল? এ কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার কার্ডটি ছিঁড়ে ফেলা হয়। এমনকি তাকে আর কোন দিন চাল দেয়া হবে না বলে বিদায় করে দেয়া হয়। একই দিন আরেক ব্যক্তির টিপসই রেখে চাল না দিয়েই বিদায় করে দেয়া হয়। এমন অসংখ্য অভিযোগ রয়েছে ওই এলাকার জনসাধারণের। লোকজনের ভিতরে নানা ক্ষোভ বিরাজ করলেও প্রকাশ্যে তা বলতে পারেন না অদৃশ্য কারণে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জননী ভাণ্ডার নামক প্রতিষ্ঠানের প্রোপাইটর ডিলার লিটন চন্দ্র দেব বলেন- 'ওই মহিলা চেয়ারম্যানের সাথে বেয়াদবি করছে।' তিনি ভুয়া টিপ সই দিয়ে চাল আত্মসাতের অভিযোগটি মিথ্যা বলে দাবি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় কিছু লোকজনের চাল রয়ে গেছে।
আরডি/আইনিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























