ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৮, ১৬ মে ২০২০

হবিগঞ্জে আরও ১১ করোনা রোগী শনাক্ত

হবিগঞ্জে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯ জন। যা সিলেট বিভাগে সর্বোচ্চ।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মখলিসুর রহমান জানান, শনিবার যে ১১ জনের পজিটিভ পাওয়া গেছে তাদের মধ্যে ৯ জন সদর উপজেলার ও বাকি দুইজন জেলার বানিয়াচং উপজেলার। এদের মধ্যে ৫ জন নারী ও ৬ জন পুরুষ।

ডেপুটি সিভিল সার্জন বলেন, ঢাকার আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি এন্ড রেফারেল সেন্টার থেকে এই ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছে।

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এই ১৮ জনই সিলেট জেলার। এদিন মৌলভীবাজার ও সুনামগঞ্জে কারো  করোনা শনাক্ত হয়নি। 

এ নিয়ে সিলেট বিভাগের ৩৮৮ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১২৯ জন ও মৌলভীবাজারে ৫৭ জন। সিলেটে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন, সুস্থ হয়েছেন ৬৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ১৪১ জন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়