নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২১ মে ২০২০
আইসিটি আইনে আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত গ্রেপ্তার
দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টায় হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকায় পত্রিকার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহিরের বিরুদ্ধে আমার হবিগঞ্জে প্রিন্ট ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির হবিগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করেছেন।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী নিশ্চিত করেছেন।
মামলার বাদি হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির জানান, হবিগঞ্জ-৩ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির হবিগঞ্জ প্রেসক্লাবের একজন সম্মানিত আজীবন সদস্য। সম্প্রতি সুশান্ত দাশ গুপ্তের সম্পাদনায় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সাংসদের বিরুদ্ধে একাধিক অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। আমি মনে করি সাংসদের পাশপাশি হবিগঞ্জ প্রেসক্লাবের সম্মান ক্ষুণ্ন হয়েছে। তাই আমি সংক্ষুব্ধ হয়ে এই মামলা করেছি।
তিনি জানান, এ মামলায় মোট আট সাক্ষীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন এমপি আবু জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইসমাইল হোসেন. হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
আরডি/আইনিউজ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























