ঢাকা, বুধবার ০১ জুলাই ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৩, ৩১ মে ২০২০

হবিগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জে একদিনে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ঢাকার ল্যাবে পরীক্ষায় এই ২০ জনের করোনা শনাক্ত হয়। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মোস্তাফুজুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

নতুন শনাক্ত হওয়া ২০ জনের মধ্যে বাহুবলের ৮ জন, চুনারুঘাটের ৪ জন, সদর উপজেলার ৪ জন, আজমিরীগঞ্জের ২ জন, নবীগঞ্জের ১ জন ও লাখাইয়ের ১ জন। এরমধ্যে পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ সরকারি কর্মচারী রয়েছেন ৪ জন।

এনিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন ও মারা গেছেন ১ জন।

একইদিনে শা্হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ২১ জনের করোনা শনাক্ত হয়। ফলে পুরো বিভাগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮৮ জন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়