নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ৫ জুন ২০২০
নবীগঞ্জে প্রয়াত সাংবাদিক সোহেলের পরিবারের পাশে এমপি মিলাদ গাজী
প্রধানমন্ত্রীর ত্রাণ (অর্থ) তহবিল থেকে মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মৃত্যুবরণকারী সাংবাদিক মিজানুর রহমান সোহেলের পরিবারের কাছে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্রামে গিয়ে সাংবাদিক সোহেলের মায়ের হাতে চেক তুলে দেন সংসদ সদস্য মিলাদ গাজী।
এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি আশাহিদ আলী আশা, সহ-সভাপতি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরীসহ সাংবাদিক সোহেলের পরিবার ও এলাকার লোকজন।
এ প্রসঙ্গে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, সোহেল সাংবাদিকতা পেশার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের নিবেদিত কর্মী ছিল। আমরা সবসময় সাংবাদিক সোহেলের পাশে আছি।
আইনিউজ/এমআর/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























