হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ৭ জুন ২০২০
সুস্থ হয়ে উঠেছে শায়েস্তাগঞ্জের একমাত্র করোনা রোগী
সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। হবিগঞ্জ জেলায়ও পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী।
হবিগঞ্জের প্রতিটি জেলায় করোনা আক্রান্ত বাড়ছে। তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম উপজেলা শায়েস্তাগঞ্জ। এই উপজেলায় এখন পর্যন্ত করোনা রোগী পাওয়া গেছে মাত্র ১ জন।
গত ২১ মে শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়ার আব্দুল ওয়াহিদ রাজা নামে এক কলেজ ছাত্রের করোনা শনাক্ত হয়। ২২ মে সকালে উপজেলা প্রশাসন রাজা ও তার পরিবারের সবাইকে লকডাউন করে।
শনাক্ত হওয়ার পর থেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন রাজা। এর মধ্যে আরও দুইবার নমুনা সংগ্রহে করে পরীক্ষা করোনা হলে নেগেটিভ আসে। সর্বশেষ ৬ জুনও আবারও তার নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। যার ফলে স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ বলে ছাড়পত্র দেয়।
রাজার ছাড়পত্র পাওয়ার পরে করোনামুক্ত হলো শায়েস্তাগঞ্জ উপজেলা। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল ।
করোনামুক্তির পর রাজা বলেন, নমুনায় পজিটিভ আসার পর থেকে বাড়িতে তিনি একা একটি রুমে ছিলেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শে প্রতিদিন ৪ বার গরম পানির ঘারগিল করেছেন। ৪-৫ বার আদা দিয়ে রং চা খেয়েছেন। আর প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় ফল খেয়েছেন। এ কারণেই বাড়িতে থেকেই তিনি সুস্থ হন।
সাথে সবার উদ্দেশ্যে বলেছেন, কেউ করোনায় আক্রান্ত হলে ভয় পাবার কিছু নেই। মনে প্রচন্ড মনোবল, সাহস আর নিয়মিত গরম পানি ব্যবহার করলে সুস্থ হয়ে উঠবেন।
রাজার চিকিৎসার দায়িত্বে ছিলেন কমিউনিটি হেলথ প্রোভাইডার মো. আল আমিন ইমরান। তিনি বলেন, রাজা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক কাজ করায় তাড়াড়াড়ি সুস্থ হয়েছে। ৬ জুন ঢাকার পিসিআর ল্যাব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে রাজার সর্বশেষ নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে। তাই স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করেছে।
করোনা থেকে মুক্ত হওয়া আব্দুল ওয়াহেদ রাজা হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চরহামুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























