ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০:৫৩, ৮ জুন ২০২০
হাটে পশু আনতে শায়েস্তাগঞ্জে মাইকিং, জানে না প্রশাসন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সামনে পশুরহাটে প্রতি শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গরু নিয়ে আসতে মাইকিং করেছেন ইজারাদার। তবে এ বিষয়ে এখানো কিছুই জানে না প্রশাসন।
সোমবার (৮ জুন) দুপুরে ইজারদারদের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় পশু হাটে নিয়ে আসার জন্য মাইকিং করা হয়েছে।
অথচ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার সকল প্রকার গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সাথে সামাজিক দূরত্ব নিশ্চিতে দিন-রাত কাজ করছে প্রশাসন। তবুও সারাদেশের মতো হবিগঞ্জ জেলায়ও করোনা রোগী বাড়ছে। এমন অবস্থায় পশুর হাটের মাইকিং স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তবে ইজারাদারদের দাবি, হাটে আগতদের সচেতন করার পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজন মেটানো ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে হাট খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
অন্যদিকে প্রশাসন বলছে, করোনাভাইরাসে এ সময়ে কোন ভাবেই পশুর হাট বসানোর অনুমতি দেয়া ঠিক হবেনা। কারণ সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলে বা মানুষের জনসমাগম এড়িয়ে না চলতে পারলে করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।
এ ব্যাপারে ইজারাদার সাবেদ আলী বলেন, পৌর কর্তৃপক্ষের অনুমতি পেয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই হাট বসবে। আর এমনিতেই হাট না বসার কারণে বিরাট লোকসানে আছি।
তবে শায়েস্তাগঞ্জ পৌরসভার ইজারা শাখার অফিসার আতাউর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না, মেয়র বলতে পারবেন।
আর শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়াকে কয়েকবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এছাড়া শায়েস্তাগঞ্জ পৌরসভার সচিবের বদলী-জনিত কারণে তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।
এদিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, এ বিষয়টি আমি শুনেছি। এই করোনাকালে একজন মেয়র কিভাবে গরুর বাজার বসার জন্য অনুমতি দেয়। প্রয়োজন হলে এ বিষয়ে অ্যাকশনে যাব।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























