হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ১১ জুন ২০২০
আপডেট: ২১:১৩, ১১ জুন ২০২০
আপডেট: ২১:১৩, ১১ জুন ২০২০
হবিগঞ্জে আরও ১৯ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (১১ জুন) হবিগঞ্জে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯ জন পুলিশ ও ১ জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুনদের ৯ জন মাধবপুরের, চুনারুঘাটের ৫ জন, লাখাইয়ে ২ জন, নবীগঞ্জে ১ জন ও সদর উপজেলায় ২ জন।
এদিকে হবিগঞ্জের মাধবপুরে পরিবার পরিকল্পনা বিভাগের এক মাঠকর্মীর মৃত্যুর ৮ দিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত ছিলেন। জ্বর, সর্দি, কাশি নিয়ে মারা যান গীতা রানী নামের সেই মাঠকর্মী।
এই ব্যাপারে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, পরিবার পরিকল্পনার সেই মাঠকর্মী গত ৩ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) তার রিপোর্ট আসে।
এ নিয়ে হবিগঞ্জ জেলায় মোট ২২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন। আর মারা গেছেন শিশুসহ ৩ জন। এর মাঝে ২ জনই সরকারি কর্মচারি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























