ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ১৩ জুন ২০২০

হবিগঞ্জে নতুন ১৩ জনসহ মোট আক্রান্ত ২৪০

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার (১৩ জুন) ঢাকার ল্যাবে জেলাটির আরও ১৩ জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৬, বাহুবলের ৪ ও হবিগঞ্জ সদর উপজেলার ৩ জন রয়েছেন।

নতুনদের নিয়ে হবিগঞ্জের মোট আক্রান্ত দাঁড়াল ২৪০ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ জন।  মৃত্যুর ব্যাপারে ডা. মো. মুখলিছুর রহমান বলেন, গত ৪ জুন শহরতলীর বহুলায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়