Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৩, ১৮ জুন ২০২০
আপডেট: ২২:৫৫, ১৮ জুন ২০২০

মুক্তি পেলেন সুশান্ত দাশগুপ্ত

মুক্তি পেলেন “দৈনিক আমার হবিগঞ্জ”-এর সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্ত । বৃহস্পতিবার (১৮জুন) বিকেল ৩টায় হবিগঞ্জের জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন তিনি। এর আগে গত রোববার উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

সুশান্ত দাশগুপ্তের মুক্তির খবরে অনেকেই জেল গেটের সামনে জড়ো হয়েছিলেন। পরে সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া’র নিজস্ব গাড়িতে করে  মোটর শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ি বানিয়াচংয়ের সুনারুতে পৌছে দেয়া হয়।

গ্রামের বাড়ি পৌঁছার পর এলাকাবাসীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও সুশান্ত দাশগুপ্ত। 

গত ২০ মে মধ্যরাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে সুশান্ত দাশগুপ্ত , নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও প্রতিবেদক তারেক হাবিবকে আসামি করে হবিগঞ্জ থানায়  ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

বাদীর দাবি ছিল, হবিগঞ্জ সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ ৪টি অসত্য সংবাদ প্রকাশ ও ফেইসবুকে আপলোড করেছেন।

এর পর গত ২১ মে ভোরে হবিগঞ্জ শহরে চিড়াকান্দি এলাকায় দৈনিক আমার হবিগঞ্জ অফিস থেকে গ্রেফতার হন সুশান্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়