ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২২ জুন ২০২০

হবিগঞ্জে নতুন ৪১ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জে সোমবার (২২ জুন) দুইদফায় আরও ৪১ জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সোমবার জেলায় আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৯ জনের সকালে এবং ৩২ জনের বিকেলে ঢাকা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২০ জন, মাধবপুর ৬ জন, বানিয়াচং ৩ জন, আজমিরীগঞ্জ ৭ জন, চুনারুঘাট ৪ জন ও নবীগঞ্জ ১ জন।

এনিয়ে হবিগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৩ জনে। এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন এবং সুস্থ হয়েছেন ১৭০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
জনপ্রিয়