হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ২৩ জুন ২০২০
হবিগঞ্জে আরও ৫১ জনের করোনা শনাক্ত
বিভাগের অন্যান্য জেলার মতো হবিগঞ্জেও করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (২৩ জুন) হবিগঞ্জে একদিনে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মখলিছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, মঙ্গলবার জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে মাধবপুরের ১৪ জন, সদর উপজেলার ১৩ জন, চুনারুঘাটের ১০ জন, নবীগঞ্জের ৯ জন, লাখাইয়ের ২ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের ১ জন।
এই নিয়ে হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৬৩ জনে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৭২ জন। নতুনদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১৮ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























