হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ২৪ জুন ২০২০
আপডেট: ১৩:৫০, ২৪ জুন ২০২০
আপডেট: ১৩:৫০, ২৪ জুন ২০২০
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ
হতদরিদ্রদের সহায়তার জন্য সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে। এবার সেই চাল আত্মসাতের অভিযোগ উঠল নবীগঞ্জের গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে।
হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই নারী। হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনা খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। আলোচিত ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল নবীগঞ্জ উপজেলো উপজেলা আওয়ামী লীগের সভাপতিও।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল প্রায় দেড় বছর ধরে ভিজিডির সুবিধাভোগী দুই নারীর নামে বরাদ্দকৃত (প্রতি মাসে ৩০ কেজি) চাল ভিজিডির চাল আত্মসাৎ করে আসছেন।
জানা গেছে, ওই ইউনিয়নের বনগাঁও গ্রামের শাহেলা আক্তার সালমা ও সালেহা বেগম প্রায় দেড় বছর পূর্বে ভিজিডির চালের তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের কাছে ছবি ও ভোটের আইডি কার্ড দেন।
তখন চেয়ারম্যান তাদেরকে বলেন, তালিকাটি চূড়ান্ত অনুমোদন হয়ে আসলে তারা চাল পাবে। এদিকে চাল বিতরণ শুরুর খবর পেয়ে চেয়ারম্যানের নিকট যান। চেয়ারম্যান মুকুল তাদেরকে অপেক্ষা করতে বলেন।
অনেকদিন অতিবাহিত হলে দুই নারী চালের জন্য চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে চেয়ারম্যান মুকুল তাদেরকে বলেন, তাদের নাম তালিকায় উঠেনি, তাদেরকে চাল দেয়া যাবে না।
সুবিধাবঞ্চিত এই দুই নারী বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারে তালিকায় তাদের নাম রয়েছে। তাদের নামে বরাদ্দকৃত চাল উত্তোলন করে আত্মসাৎ করছেন চেয়ারম্যান মুকুল।
গজনাইপুর ইউনিয়নের ভিজিডির তালিকা সংগ্রহ করে দেখা যায়, তালিকায় ক্রমিক নং ৫২ তে শাহেলা আক্তার সালমা ও ৫৬ নম্বরে সালেহা বেগম নাম রয়েছে।
বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে অসহায় অবস্থায় পরিবার নিয়ে না খেয়ে অনাহারে দিন কাটছে তাদের। এমন অভিযোগ তুলে ভুক্তভোগী দুই নারী মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ দেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























