Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ৯ জুলাই ২০২০

হবিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাটে  মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে। সেই অভিযানকালে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। চুনারুঘাট থানা পুলিশের একটি দল সেই সময় সহযোগিতা করে।

মিল্টন চন্দ্র পাল জানান, বুধবার (৮জুলাই) বিকেলে চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় অবৈধ বালু উত্তোলন দায়ে এ অভিযান পরিচালনা করে ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, সরকার অনুমোদিত বালুমহাল ছাড়া অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বহনকৃত পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান চলমান থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়