ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ১২ জুলাই ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক্টরচাপায় এক নারীর মৃত্যু

রোববার (১২ জুলাই) হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের সাইনবোর্ড নামক স্থানে ট্রাক্টর ও টমটমের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও দুই নারী।

মৃত নারীর নাম মিনারা বেগম (৪৫)। তিনি উপজেলার ঘরগাঁও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী । আহত হওয়া দুই নারীর নাম মিনারা বেগমের মেয়ে নাজমিন (১৬) ও ঘরগাঁও গ্রামের সাবিনা আক্তার (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সাইনবোর্ড নামক স্থানে একটি ট্রাক্টর টমটমের পেছন দিকে ধাক্কা দিলে মিনারা সড়কের ডান দিকে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অন্যদের চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং ট্রাক্টর ও টমটম মহাসড়ক থেকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত