হবিগঞ্জ প্রতিনিধি
করোনায় আক্রান্ত হলেন মাধবপুরের এসিল্যান্ড
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের মাধবপুরের উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তার করোনা শনাক্তের রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইশতিয়াক আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সহকারী কমিশনার ভূমির শারীরিক অবস্থা ভাল আছে। তাঁর মনোবল শক্ত রয়েছে। তিনি সব ধরনের নিয়ম মেনে চলছেন। মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর মাধবপুর উপজেলা পরিষদের সরকারি বাসায় স্বেচ্ছায় হোম আইসোলেশনে রয়েছেন।
করোনাকালে শুরু থেকেই মাধবপুর বাসীর পাশে থেকে সার্বক্ষণিক দায়িত্বপালন করেছেন আয়েশা আক্তার। করোনার সম্মুখ সারির যোদ্ধা হিসেবেই তাকে মনে করেন মাধবপুর উপজেলাবাসী।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার মুঠোফোনে জানান, এর পূর্বে দুইবার করোনার স্যাম্পল নেয়া হয়েছিল। তখন রিপোর্ট নেগেটিভ এসেছিল। ১২ তারিখ থেকে কিছুটা অসুস্থবোধ করায় পুনরায় স্যাম্পল প্রেরণ করা হয়। ১৪ তারিখ রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বলেন, আমি শারীরিক ভাবে সুস্থ আছি। স্বাস্থ্যসেবা মেনে হোম আইসোলেশনে আছি। সকলের নিকট আমার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























