Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:৩২, ২৬ জুলাই ২০২০

আজমিরীগঞ্জে নিষেধাজ্ঞা মানছে না ভারী যানবাহন, দুর্ঘটনার শঙ্কা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা ভায়া আজমিরীগঞ্জ সড়কে প্রশাসনের নিষেধ অমান্য করে চলছে ভারী যানবাহন। এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং বিগত কয়েক দিনের ভারী বর্ষণে হাওরের পানি বৃদ্ধি পায়। তীব্র বাতাসের তোড়ে সে পানিতে সৃষ্ট ঢেউয়ের কারণে শিবপাশা ভায়া আজমিরীগঞ্জ সড়কে শান্তিপুর নামক স্থানে ১ কিলোমিটার রাস্তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। ওই স্থানটি মেরামত করা অবস্থায় পাঁচআইক্কা নামক স্থানে ব্রিজের এপ্রোচ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়।

এছাড়া সড়কের বিভিন্ন অংশে ভাঙনের সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পক্ষ গত ২৫ জুলাই শনিবার থেকে সিএনজিচালিত অটোরিকশা ব্যতিত ভারী সবধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। এর জন্য ইউনিয়ন পরিষদ এবং শিবপাশা পুলিশ ফাঁড়িকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এ অবস্থায় ২৬ জুলাই রোববার সরজমিনে গিয়ে দেখা যায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিবপাশা ভায়া আজমিরীগঞ্জ রাস্তায় বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংঙ্কা করছেন এলাকাবাসী। এছাড়াও ভারী যানবাহন চলাচলের কারণে মেরামতকারী শ্রমিকদের মেরামত কাজে বিঘ্নিত হচ্ছে।

এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ জানান- উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও স্যার বিষয়টি আমাকে সকালে ফোনে জানিয়েছেন। এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ভুলক্রমে দুটো গরু ভর্তি পিকআপ ভ্যান ওই রোডে চলে যায়। তাদের আটক করে পরবর্তীতে এই রোড ব্যবহার না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে ৷

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়