মাধবপুর প্রতিনিধি
আত্মসমর্পন করল মাধবপুর সীমান্তের প্রায় অর্ধশত চোরাকারবারি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আত্মসমর্পন করল সেখানকার সীমান্তবর্তী এলাকার প্রায় অর্ধশত চোরাকারবারি। সোমবার ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরীর কাছে আত্মসমর্পন করে অবৈধ কাজ ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন তারা।
জানা গেছে, সোমবার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুর সহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের অভ্যন্তর পাচারে জড়িত ছিল এমন ৪৩জন আত্মসমর্পন করেন।
সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ, মাদকপাচার রোধে এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে সভা সমাবেশ, মতবিনিময় করেন।
এসব সভা, সমাবেশ থেকে চোরাচালানী,মাদক ব্যবসায়ীদের ফিরে আসতে বলা হয়। এর পর যদি কেউ চোরাচালানীর সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বিজিবি অধিনায়ক। এর পরই স্বেচ্ছায় আত্মসমর্পন করেন এই ৪৩ চোরাকারবারি।
আত্মসমর্পনকারীদের লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী সৎভাবে জীবনযাপন করতে তাদের পরামর্শ দেন। এসময় সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























