মাধবপুর প্রতিনিধি
বৃহস্পতিবার দেশে ফিরবে মালয়েশিয়ায় নিহত মাধবপুরের ছোবানের লাশ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাটি চাপায় মারা যাওয়া হবিগঞ্জের মাধবপুরের আব্দুস ছোবান মিয়া (৪০) লাশ বৃহস্পতিবার(৩০ জুলাই) বাংলাদেশে আসছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১০ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালামপুরে রোববার(১৯জুলাই) সন্ধ্যায় বৃষ্টির মধ্যে পানির লাইলে কাজ করতে গিয়ে মাটি চাপায় মারা যান ছোবান। সে নিহত আব্দুস ছোবান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
ছোবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি যেন থামছেই না। বছর দুয়েক আগে পরিবারের আর্থিক দৈন্যতা গোছাতে জমি বিক্রি করে ছোবান পাড়ি জমান মালয়েশিয়ায়।
সেখানে একটি কোম্পানির মাধ্যমে পাইপ ফিটারের কাজ পান তিনি। সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়। করোনার কারণে অনেক দিন বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। রোববার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পানির লাইনের (পাইপ ফিল্টার) কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া গালানোর সময় উপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























