হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১০ আগস্ট ২০২০
হবিগঞ্জে তক্ষক উদ্ধার
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১১টার দিকে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ তক্ষকটি উদ্ধার করে সদর থানার কাছে হস্তান্ত করে।
সদর উপজেলার চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, রোববার সন্ধায় উমেদনগর পুরানহাটি এলাকার মহিবুর রহমানের ছেলে শিহাব (১৭) বাড়ির পাশ্ববর্তী একটি ঝোপ থেকে তক্ষকটি উদ্ধার করে।
পরে ওই ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসিম পুলিশকে অবগত করে। পরে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তক্ষকটির ওজন ৮০ গ্রাম। তবে বাজার দর তাদের জানা নেই।
তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























