ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩:২২, ১২ আগস্ট ২০২০
আজমিরীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে আইরিন আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের শ্রীকান্দায় এই দুর্ঘটনা ঘটে।
শিশু আইরিন আক্তার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের একরাম হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আইরিন বুধবার সকালে রান্নার পাতিল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানিতে রান্নার পাতিল ভাসতে দেখে ওই স্থান থেকে আইরিনকে মৃত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।
পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হুসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























