হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত
হবিগঞ্জে দুর্বৃত্তের হামলায় তারেক হাবিব নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তিনি দৈনিক আমার হবিগঞ্জ নামের একটি স্থানীয় পত্রিকার প্রধান প্রতিবেদক।
শনিবার দুপুরে হবিগঞ্জ থানাসংলগ্ন শনির আখড়ার সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সাংবাদিক তারেক হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেক হাবিবের জানান, একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ শেষে শনিবার দুপুরে রিকশায় করে অফিসে ফিরছিলেন তিনি। বেলা দুইটার দিকে তিনি শনির আখড়া এলাকায় পৌঁছালে রিকশাটির গতিরোধ করেন এমদাদুল ইসলাম ওরফে সুহেল, শাওন, জুয়েলসহ কয়েকজন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রড, হকিস্টিক ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটানো শুরু করেন।
একপর্যায়ে রিকশা থেকে টেনেহিঁচড়ে সড়কে নামিয়ে তাকে মারধর করেন। সঙ্গে থাকা মানিব্যাগ ও মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে যান তারা। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।
তারেক হাবিব দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজনীতিসংশ্লিষ্ট প্রতিবেদনগুলো করেন। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, সাংবাদিক তারেক হাবিবের ওপর হামলার ঘটনাটি শুনেছি। আমি নিজে তার সঙ্গে কথা বলেছি। ঘটনাটি থানার পাশেই ঘটেছে। এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তারপরও আমরা হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করেছি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























