Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০২০

চুনারুঘাট থানার ওসি নাজমুল প্রত্যাহার

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

তিনি জানান, ওসি শেখ নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে তিনি কোনও দায়িত্বে নেই। তবে তবে ঠিক কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানান নি তিনি। 

এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানায়, ওসি শেখ নাজমুল হক আজমিরীগঞ্জ থানায় দায়িত্বকালীন সময়ে একটি মামলা সংক্রান্ত ঘটনা নিয়েই তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চুনারুঘাটেও দায়িত্বকালীন থাকা সময়ে নানান অভিযোগ উঠে ওসি’র বিরুদ্ধে। সেসব বিষয়ের তদন্তের পর তাকে প্রত্যাহার করা হয়েছে।

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়