Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২০

বানিয়াচংয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

হবিগঞ্জে বানিয়াচং উপজেলায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার বড়বাজারে এই অভিযান চালানো হয়। 

অভিযান চলাকালে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় আমীর হোসেনকে ১০ হাজার টাকা ,আওলাদ মিয়াকে ১০ হাজার টাকা ও মহিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি। এতে বানিয়াচং থানা পুলিশের এসআই ছাত্তারের নেতৃত্বে একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়