Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

নবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি আইনের মামলার পলাতক আসামী হিসেবে বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরতলীর বাংলা টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই মামলার তার ছোট ভাই মো. নাজমুল আলমক গ্রেপ্তার করে পুলিশ। তারা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সিলেট কোতোয়ালী থানায় ফরিদা আক্তার নামের নারীর দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের জিআর ৬২০/১৯ নং  মামলায় আদালত নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শেখ শাহানুর আলম ছানু ও তার সহোদর নাজমুল আলমের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানার এসআই রুহুল আমীন, এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের বাংলা টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে।

নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ শাহনুর আলম ছানুর বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় একটি পর্নোগ্রাফি (জিআর ৬২০/১৯) মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলা টাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়