ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২০

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় মো. আমির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আমির করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ পুত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আইনিউজ/লাভলু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত