হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২০
হবিগঞ্জে খাবারে ভেজাল, দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
হবিগঞ্জে বাজার মনিটরিংয়ে নেমে দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
অভিযানের সময় মিষ্টিতে হাইড্রোজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে কোর্ট স্টেশন রোডের মধুকানন মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, খাবারে টেস্টিং সল্ট ব্যবহার এবং রান্নাঘরে অপরিচ্ছন্নতার কারণে পোস্ট অফিস রোডের আল নোহা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকারে হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পেঁয়াজ ও চালের বাজার মূল্য যাচাই করেন। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন।
অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হবিগঞ্জ এর পরিচালক এবং জেলা পুলিশের একটি টিম।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























