Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ২২ সেপ্টেম্বর ২০২০

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই দিনে গ্রামের দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ফয়সল আহম্মেদ লিপনের ছেলে আবরার (৩) পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। সকাল দশটার দিকে পুকুরে তার লাশ ভেসে ওঠে। 

এদিকে একইদিন দুপুরে একই গ্রামের জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩) বাড়ির সকলের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরে পুকুরে তার লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়