Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০১, ২৪ সেপ্টেম্বর ২০২০

নবীগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ, লাখ টাকা জরিমানা


হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করেছে র‍্যাব-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর কমান্ডার আহমেদ নুমান জাকি।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ইনাতগঞ্জ মধ্য বাজারের ব্যবসায়ি মো. নাসিম আহমেদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ করে র‍্যাব। এ সময় অবৈধ পলিথিন রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়