Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

নবীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে নান্দু মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে আরও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডদেশ প্রদান করেন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের সালামতপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে নান্দু মিয়াকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৪৫টি পুরিয়া গাজা জব্দ করা হয়। পরে আটককৃত মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন সংশ্লিষ্ট আইনে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে তাকে ৫শ টাকা অর্থদন্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমান আদালত বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়