মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৪৬, ২৪ এপ্রিল ২০২০
নিত্যপণ্যের দাম বেশি রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চাল, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বেশি রাখায় মৌলভীবাজার শহরের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
করোনা পরিস্থিতি ও আসন্ন মাহে রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে শহরের পশ্চিমবাজার ও টিসি মার্কেটে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন।
তিনি বলেন, কুদরত উল্ল্যা রোড, পশ্চিমবাজার, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানানো হয়।
তদারকি অভিযানে চাল সহকারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা, মূল্য তালিকা না রাখা, মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয় পাওয়া যায়।
এই দায়ে পশ্চিমবাজারে অবস্থিত ঈশা ট্রেডার্সকে ৫ হাজার টাকা, ইউনিক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, নিউ সৈয়দ মোস্তাকিম আলি স্টোরকে ৩ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক বলেন, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার। কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
অভিযানে সহযোগিতা করেন জেলা গোয়েন্দা শাখা, জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং জেলা পুলিশের সদস্যরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার





















