ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ৩০ এপ্রিল ২০২০

চা শ্রমিকদের কলোনিতে মিলল ৩০ লিটার মদ

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্স শমশেরনগর এর ফাঁড়ি দেওছড়া চা বাগানের শ্রমিক কলোনি থেকে ৩০ লিটার মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার চা বাগানের বিরন মৃধা ও বিনোদ মৃধার ঘর থেকে ওই মদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শমশেরনগর এর কানিহাটি চা বাগানের আনন্দ মৃধার দুই পুত্র বিরন মৃধা ও বিনোদ মৃধার ঘরে অভিযান চালায়। 

এ সময় বিরন মৃধার ঘরের তিনটি চুলায় ও বিনোদ মৃধার ঘরে একটি চুলায় হাড়িয়া মদ উৎপাদন হতে দেখা যায়। পুলিশ দুটি ঘরের ৪টি চুলা থেকে ৩০ লিটার মদ উদ্ধার করে। এ সময় মদ উৎপাদনের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়