মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৭ মে ২০২০
আপডেট: ২৩:২৬, ৭ মে ২০২০
আপডেট: ২৩:২৬, ৭ মে ২০২০
ঈদের ২০ দিন আগে বোনাস পেলেন মৌলভীবাজার স্বাদের কর্মচারীরা
স্বাদ এন্ড কোং
ফ্যাক্টরির ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। তবুও কর্মচারীরা ঈদের ২০ দিন আগে বোনাস পেলেন মৌলভীবাজারের মিষ্টি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বাদ এন্ড কোং।
অগ্রিম বোনাস পেয়ে উচ্ছ্বসিত কর্মচারীরা। সাজু আহমদ নামে এক কর্মচারী বলেন- এই বিপদের সময় বস (মালিক) আমাদের ভুলেন নি। আমাদের ঈদের বোনাস আগেই পৌঁছে দিয়েছেন। শুধু আমার একার নয়, ১৬০ জনের বোনাস পৌঁছে দিয়েছেন।
সাজু বলেন- ‘প্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। তবুও কর্তৃপক্ষ ঈদ বোনাস দিয়েছেন। আমরা খুব উচ্ছ্বসিত ও কৃতজ্ঞ। মালিকপক্ষের এমন মানবিকতা ও আন্তরিকতায় আমরা সত্যিই আবেগাপ্লুত।
এ ব্যাপারে স্বাদ এন্ড কোং, মৌলভীবাজারের চেয়ারম্যান গিয়াস আহমদ চৌধুরী আই নিউজকে বলেন, আমাদের ফ্যাক্টরির প্রায় ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। প্রতিষ্ঠান লোকসানে। তবুও তাদের বোনসটা আগেই দিয়েছি। বেতনও নিয়মিত দিয়ে যাচ্ছি। করোনার এই সংকটকালে যেন তারা পরিবার-পরিজন নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারে।
এইচকে/ আরডি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়





















